× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

কালকিনি কলেজ ছাত্র আলোচিত নিতু হত্যাকারী মিলন মন্ডলকে বহিস্কার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রামের আলোচিত স্কুল ছাত্রী নিতু মন্ডল হত্যাকারী মিলন মন্ডলকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সামরিক ভাবে বহিস্কার করা হয়েছে। ঘাতক মিলন মন্ডল অত্র কলেজের চলতি বছরের মার্কেটিং বিভাগের অর্নাস ৩য় বর্ষের ছাত্র।

আজ মঙ্গলবার সন্ধায় কলেজ কমিটির সভাপতি বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাকিলুর রহমান সোহাগ তালুকদার এক জরুরী সভা ডেকে সর্ব সম্মতি ক্রমে এ বহিস্কারের সিধান্ত্য গৃহিত হয়। জরুরী সভায় কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সাকিলুর রহমান সোহাগ তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান, বাংলা বিভাগের ইয়াকুব খান শিশির, মার্কেটিং বিভাগের মো. আবুল কালাম স্যার, ইংরেজী বিভাগের মো. মজিবুর রহমান, মো. আতাউর রহমান, দেলোয়ার হোসেন দুলাল, মো. জাহাঙ্গীর হোসেন, ইতিহাস বিভাগের আবুল কালাম আজাদ ও কাজী কামরজ্জামান প্রমূখ।

এব্যাপারে কলেজ কমিটির সভাপতি মো. সাকিলুর রহমান সোহাগ তালুকদার বলেন, নিহত নিতু একজন মেধাবী ছাত্রী ছিল। তাকে হত্যার দায়ে মিলন মন্ডলকে সামরিক ভাবে বহিস্কার করা হয়েছে। তবে আদালতের বিচারের পর তাকে পুরোপুরি ভাবে বহিস্কার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..