× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

নবীগঞ্জে আকস্মিক বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু, আহত ২ এলাকায় শোকের ছায়া

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে গতকাল সোমবার দুপুরের বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ জন এর মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রে জানাযায়, সোমবার দুপুরে উপজেলার করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হরিচরন দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) বৃষ্টি আসতে দেখে স্থানীয় হাওড়ে তাদের গরু আনতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে সে বজ্রপাতের শিকার  হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে আশপাশের লোকজন বজ্রপাত শেষে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একই সময়ে একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া (২৫) ওই সময়ে হাওড়ে তার ধানী জমিতে কাজ করতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে উপজেলা হাসপাতালে নিযে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে কানাইপুর গ্রামের এতিম আলী (৪৫) ও অজ্ঞাতনামা ১জন স্থানীয় হাওড়ে মাছ ধরতে যায়। এ সময় তাহারা বজ্রপাতের শিকার হয়। স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় এতিম আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..