× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহে অটো রাইচ মিলের ম্যানেজার কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা!

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইফাদ অটো রাইচ মিলের ম্যানেজার আশাদুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানের চারকোটিরও বেশি টাকা নিয়ে পালিয়ে গেছে। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে চাল ব্যবসায়ীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। প্রতারক আশাদুল ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আজিম উদ্দীন ফকিরের ছেলে। সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকার ইফাদ অটো রাইচ মিলের মালিক ও সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন জানান, বিশ্বস্ততার সুযোগ নিয়ে তার প্রতিষ্ঠানের ম্যানেজার কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, বরিশালের এক পার্টির কাছ থেকে তিন কোটিসহ ২০১১ সাল থেকে এ পর্যন্ত কত কোটি টাকার ঘাপলা করেছে তা হিসাব করতে হবে। তিনি জানান, গত শনিবার বরিশালের ফড়িয়াপট্টি মোকামের আড়ৎদার জাহাঙ্গীর, শহিদ ও দিপকসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে হিসাব করে চালের টাকা আনতে যায় আশাদুল। তার সাথে আলাউদ্দীন আল-মামুনের ট্রাকের ড্রাইভার ও হেলপাররা ছিলেন। হিসাব নিকাশ করার এক পর্যায়ে প্রায় তিন কোটি টাকার ঘোপলা ধরা পড়ে। হিসাবে গরমিল দেখেই ম্যানেজার আশাদুল পালিয়ে যায়। ম্যানেজার আশাদুল ২০১১ সালের পর থেকে জাল জোচ্চুরি, চাল পালিস করাসহ বিভিন্ন খাতের প্রায় আট কোটি টাকা আত্মসাৎ করেছে বলে সুত্রটি জানায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় ইফাদ অটোর রাইচ মিলের মালিক আলাউদ্দীন আল-মামুন একটি জিডি করেছেন, যার নাম্বার ৭৫৪।


এ ক্যটাগরির আরো খবর..