× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

admin
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বীরগঞ্জ রাজবাড়ী এলাকার রমজান আলী (৬০), গাফফার (৬০) ও একই উপজেলার প্রাণনগর এলাকার রোজিনা আক্তার (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একটি গেটলক বাস বড় খোঁচাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে রোজিনা আক্তার নামে আরো একজন মারা যায়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..