× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে সাধু সংসদের সঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১১-০৯-১৬): বাংলাদেশ জাতীয় সাধু সংসদ  (এন.এস.পি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল সন্ধায় জেলা শীল্পকলা একাডেমী মিলনায়তনে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে খুলনা বিভাগীয় উপ-পরিচালক নাদিম মস্তান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল রফিকুল আলম, মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আব্দুর রহমান, নূর-ইয়াসমিন সাধনা, দেলোয়ার হোসেন, নাদিম  মস্তানসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের।


এ ক্যটাগরির আরো খবর..