এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার বহুলালোচিত গরু চোর আব্দুর রহমান ও তার সহযোগী প্যারিসকে ইয়াবা সেবনরত অবস্থায় থানা পুলিশ আটক করেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পল্লীবিদ্যুৎ রোডস্থ হাজী আব্দুল খালেকের পরিত্যক্ত দোকান ঘরের মধ্য থেকে এ আটকের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই উজ্জল দত্ত ও এ এস আই মুরাদ শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দোকান ঘরে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সামগ্রী ৫/৬ টি গ্যাস লাইট, ১ টি স্কেল, সিগারেটের কয়েকটি জিলজিলি কাগজ, পাইপ, সিরিঞ্জ, বোতলের মুকুটি সহ ইয়াবা ট্যাবলেটের গুড়া সহ সেবন অবস্থায় থানার লালচন্দ্রপুর গ্রামের বসবাসরত মৃত ফজর আলীর পুত্র কুখ্যাত গরু চোর আব্দুর রহমান (৪৫) ও তার সহযোগী খালেক হাজীর মাদকাসক্ত পুত্র প্যারিস (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে। তার আটকের খবর শুনে পাটকেলঘাটা বাজার সহ এলাকাবাসীর মধ্যে স্বস্থির নিঃশ্বাস পড়েছে।
তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তরে কর্মকর্তা, কর্মচারী ও সহজ সরল গ্রাহকদের নানাভাবে হয়রানি করার অভিযোগে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরী করেছেন।