× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসায় দেশীয় গরু খামারীদের ক্ষোভ

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

বেনাপোল থেকে: ভারতীয় গরু রাতের আাঁধারে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে আশায় দেশী গরুর খামারীরা ক্ষোভ প্রকাশ করেছে। প্রতিদিন রাত্রে কোরবারি ঈদ সামনে রেখে শত শত গরু নিয়ে আসছে ব্যবসায়িরা সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে।

বেনাপোল সীমান্তের পুটখালি এলাকায় যেয়ে দেখা যায় ব্যবসায়িরা ভারতীয় গরু ট্রাক নসিমন ভরে বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাচ্ছে। পুটখালি এলকার খাটালে গরু না তুলে তারা সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে সামান্য কিছু গরুর ভ্যাট দিয়ে বাকি গরু পার করছে সীমান্ত এলাকার বিভিন্ন বাড়ির গোয়ালে রেখে একই ভ্যাটের স্লিপ দিয়ে।

এলাকার খামারিরা অভিযোগ করে বলেন ভারত থেকে গরু আসলে আমাদের ক্ষতি নেই। তবে তা কোরবানির সময় না। কারন আমরা বেশী মুনাফা লাভের আশায় সারাবছর কষ্ট করে পরিবার পরিজন নিয়ে গরু লালন পালন করে থাকি। কিন্তু সারা বছর ভারত থেকে তেমন গরু না আসলে ও কোরবানি ঈদ উপলক্ষে ব্যাবসায়িরা ওপার থেকে গরু আনার জন্য মরিয়া হয়ে উঠে। খামার ব্যাবসায়ি রমজান আলী জানান, অনেক খামারী আছে তারা ভারত থেকে গরু এনে সরকারি ভ্যা না দিয়ে তাদের খামারে রেখে মোটাতাজা করন ট্যাবলেট খাইয়ে গরু বাজারে ছাড়ছে। অথচ আমরা যারা দেশী গরু দির্ঘদিন ধরে লালন পালন করছি তাদের সন্তাননের  মত বড় করে তুলছি।  শেষ পর্যান্ত কোরবানির সময় ভারতীয় গরুর কাছে হার মানতে হয় আমাদের দির্ঘদিনের পরিশ্রম ।

পুটখালি গ্রামের নাছির,  নামে দেশী গরুর খামার দেখিয়ে ওপার থেকে গরু এনে মাত্র ২/১ মাসে মোটা তাজা করন ট্যাবলেট ব্যাবহার করে এক একটা গরু ৪/৫ লাখ টাকা বিক্রি করছে।  আর আমরা নিরীহ খামার ব্যাবসায়িরা দেশী বিশুদ্ধ খাবার ব্যাবহার করে গরুর ন্যয্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছি।

বেনাপোলের সীমান্ত এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় পুটখালি দৌলতপুর গোগা সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে। এসব গরু বেনাপোল বাগআঁচড়া হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।

বেনাপোল সীমান্ত এলাকায় ৫ টি গরুর বৃহৎ খাঠাল থাকলে ও সেসব খাটাল এখন শুন্য। ব্যাবসাীয়রা ভ্যাট ফাকি দেওয়ার জন্য মানুষের চোখ ফাকি দিয়ে সীমান্ত এলাকার বিভিন্ন লোকের বাড়ির গোয়াল  ব্যাবহার করছে।

ভারত থেকে গরু আসায় দেশীয় ছোট ছোট খামারিরা গুনছে লোকসান আর সরকার হারাচ্ছে রাজস্ব। প্রতিটি গরুতে ৫০০ শত টাকা ভ্যাট দিতে হয় সরকারকে।

শার্শার রামচন্দ্রপুর গরুর খামারি হাশেম আলী জানান, কোরবানি উপলক্ষে তাদের খামারে ভাল খরিদ্দার আসছিল । এবং দাম ও ভাল ছিল, কিন্তু হঠাৎ ভারত থেকে গরু আসায় তাদের খামারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দুর দুরান্তের ব্যাবসায়িরা। তিনি বলেন গত বছর এ ভাবে তাদের লোকসান গুনতে হয়েছে। এবার ও সেই একই ধারা শুরু হয়েছে।

আবার সীমান্ত এলাকার গরুর রাখাল ইদ্রিস আলী বলেন অনেক দিন ভারত থেকে গরু না আসায় আমরা বেকার ছিলাম। আবার  গরু আসা শুরু হওয়ায় আমরা খুশি।

এ ব্যাপারে ২১ বিজিবির লে. কর্নেল আরিফুর রহমান বলেন ভারত থেকে গরু আসলে আমরা বাধা দিব না যদি ভারতীয় গরু ব্যবসায়িরা গরু বাংলাদেশ সীমান্তে পৌছে দেয়। আর যদি বাংলাদেশী গরুর রাখাল ওপারে গরু আনতে যায় তাহলে আমরা বাধা দিব কারন ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ বাংলাদেশীদের গুলি করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..