× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বিদ্যুৎকেন্দ্র থেকে ৪১ বিদেশি প্রত্যাহার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ নিরাপত্তার অজুহাতে এবার নির্মাণাধীন তিন বিদ্যুৎকেন্দ্র থেকে ৪১ বিদেশি কর্মীকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এসব বিদেশির মধ্যে স্পেন, বুলগেরিয়া, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তারা স্পেনের আইসোলাক্স কোম্পানির অধীনে কাজ করতেন। দুই বিদেশি হত্যাকান্ডের পর আইএস’র দায় স্বীকারের কারণে আইসোলাক্স তাদের প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়ে প্রতিষ্ঠানটি বিদেশিদের প্রত্যাহারের কথা জানায়। সেই পরিপ্রেক্ষিতে গত দুই দিনে এই ৪১ বিদেশিকে প্রকল্প এলকা থেকে প্রত্যাহার করে নিয়েছে। চিঠিতে আইসোলাক্সের কর্মকর্তা গার্সিয়ার স্বাক্ষর রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়েছেন। জানা গেছে, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) নির্মিতব্য সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) ৩৩৫ মেগাওয়াটের কেন্দ্র থেকে ৩৮ জন, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা ১৫০ মেগাওয়াট প্রকল্প একজন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর বিবিয়ানা (হবিগঞ্জ) ৪০০ মেগাওয়াটের প্রকল্প থেকে দুই জনকে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইজিসিবির পক্ষ থেকে ফোনে বলা হয়, বিদেশিদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছে নিয়োগদাতা প্রতিষ্ঠান আইসোলাক্স। প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তারা কাজে যোগ দেবে বলে ইজিসিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..