× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

হবিগঞ্জে ঈদকে সামনে রেখে পকেটমার চক্র সক্রিয় মাঠে নেমেছে গোয়েন্দ পুলিশ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জে পকেটমার ও ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদেরকে দমন করতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মাষ্টারমাইন্ড ফারুক মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে পুলিশ শহরের পুরাতন হাসপাতাল সড়কে এ অভিযান চালায়। এ সময় শহরের রাজনগর এলাকার মৃত ফজল মিয়ার পুত্র সালামত মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকার মৃত আছাব আলীর পুত্র ছিনতাইকারী চক্রের মাষ্টারমাইন্ড ফারুক (৪০), ও শ্রীমঙ্গল থানার শাহজাদপুর গ্রামের মৃত মনু মিয়ার পুত্র আফসর মিয়া (৪০) কে আটক করা হয়। পুলিশ জানায়, ফারুক আন্তঃজেলা গাড়ি চুরির সাথেও জড়িত। তার বিরুদ্ধে সিএনজি অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..