× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টিলাগাঁওয়ে একজনের গলিত মৃতদেহ উদ্ধার সন্দেহের তীর স্ত্রী, সন্তানদের দিকে

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে মহব উল্ল্যা (৬৫) নামের এক ব্যাক্তির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় বাগৃহাল গ্রামের নিজ বাড়ির সেফটি ট্র্যাঙ্ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জানা যায় গত ৩ সেপ্টেম্বর থেকেই মহব উল্ল্যা নিখোঁজ হন, পরে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি অবগত হন।

এরপর ৯ সেপ্টেম্বর শুক্রবার মৃতের নিজ বাড়ির সেফটি ট্র্যাঙ্কে মৃতদেহের সন্ধান পাওয়া গেলে কুলাউড়া থানা পুলিশের একটি দল এসে গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করে। এবং সন্দেহজনকভাবে মহব উল্ল্যার স্ত্রী হাসনারা বেগম (৬০), ছেলে আলাউদ্দিন (৩৩), মেয়ে সাফিয়া বেগম (৩০) ও মেয়ের জামাই হারিছ আলী (৩২) নামের ৪ জনকে আটক করে।কিন্তু ২য় ছেলে মঈন উদ্দিন (২৭) পলাতক রয়েছে।  স্থানীয় সুত্রে ধারনা করা হচ্ছে মহব উল্ল্যার ছেলে মঈনউদ্দিন ও পরিবারের আটককৃত অন্যান্য সদস্যরাই সম্পত্তির লোভে এ নির্মম হত্যাকান্ড ঘটিয়েছেন, কারন দীর্ঘদিন ধরেই এই পরিবারে মহব উল্ল্যার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চরম পর্যায় ধারন করেছিল, আর এর জের ধরেই স্ত্রী ছেলেরা ও মেয়ের জামাই মিলে সম্পত্তির লোভে মব উল্ল্যাকে হত্যা করে ধামাচাপা দেওয়ার জন্য সেফটা ট্র্যাঙ্কিতে ফেলে দেওয়া দেয়।আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মূল রহস্য বেরিয়ে আসবে বলে স্থানীয়দের ধারনা।  এবিষয়ে কুলাউড়া থানার এস আই কানাই চক্রবর্তী জানান ঘটনার তদন্ত চলছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূল ঘটনার তথ্য উদঘাটন করতে,এছাড়া পলাতক মঈনউদ্দিনকে ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..