× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল সহ দুই যুবক আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন থেকে দুই মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন; দেবীপুর ইউনিয়নের মুজাবর্নী মুন্সিপাড়া গ্রামের বিপ্লব সরকারের ছেলে লাবিব (১৮) ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রায়হান (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে দেবীপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ওই ইউনিয়নের মুজাবর্নী মন্সিপাড়া গ্রামে নিজ বাড়ী থেকে দুই যুবককে আটক করা হয় এবং তাদের ঘরে তল্লাশী চালিয়ে চুরি হওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা দীর্ঘদিন থেকে মোটর সাইকেল চুরির সাথে জড়িত। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..