× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ক্রিকেটার শাহাদাত ৩ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে শাহাদাতকে রিমান্ড শুনানির জন্য হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. ইউসুফ হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঢাকা মহানগর হাকিম মো. নুরু মিয়ার আদালতে শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। সকাল সাড়ে ১১টার পর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। আদালতে শাহাদাতের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।

গত শনিবার রাত সাড়ে ৩টায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে মালীবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান। বিকেল ৩টার পর শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর হাতে নির্যাতিত শিশু গৃহকর্মী  হ্যাপি আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়। হ্যাপি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।


এ ক্যটাগরির আরো খবর..