× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ক্লোরিন বোমা ব্যবহারের অভিযোগ সিরিয়া বাহিনীর বিরুদ্ধে

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আলেপ্পোতে ক্লোরিন সমৃদ্ধ ব্যারেল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে।

মঙ্গলবার হেলিকপ্টার থেকে সিরীয় বাহিনী এ বোমা ছোড়ে। এ হামলায় ৮০ জন আহত হয়েছে।

দেশটির জরুরি স্বেচ্ছাসেবী কর্মীরা জানিয়েছেন, আলেপ্পোর সুকারি অঞ্চলে ওই বোমা ছোড়ার পর লোকজন শ্বাসকষ্টে ভুগছে।

তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি তদন্ত দল গত আগস্টে কমপক্ষে দুটি ঘটনায় সিরীয় সরকারের বিরুদ্ধে ক্লোরিন ব্যবহারের সত্যতা পায়। যদিও বাশার আল-আসাদের সরকার সব সময়ই রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে আসছে।

সিরিয়ান সিভিল ডিফেন্স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ইব্রাহেম আলহাজ জানিয়েছেন, সিরীয় বাহিনী হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ছোড়ার পরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। তার ভাষায় ক্লোরিন গ্যাস সমৃদ্ধ চারটি সিলিন্ডার হেলিকপ্টার থেকে ছোড়া হয়।

সিরিয়ান সিভিল ডিফেন্স সরকারবিরোধীদের দখলে থাকা এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। তারা তাদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, কিছু শিশু মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে আছে। এ ছাড়া মঙ্গলবার বোমা হামলার পর থেকে শ্বাসকষ্টে ভুগছেন- এমন অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

তথ্যসূত্র : বিবিসি


এ ক্যটাগরির আরো খবর..