× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু ইথিওপিয়ার কারাগারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ২৩ জনের মৃত্যু হয়েছে ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে।

কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। এ অবস্থায় আগুন লেগে যায়। ২৩ জনের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে এবং দুজন হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা গেছেন।

তবে মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দ্বিমত পোষণ করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কেউ কেউ দাবি করেছেন, কারারক্ষীদের গুলিতে বন্দিদের মৃত্যু হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইথিওপিয়ায় হুটহাট বিক্ষোভ হচ্ছে। এরই প্রতিফলন দেখা যায় কারাগারে।

কারাগারে আগুন লাগায় যারা মারা গেছেন, তাদের সংখ্যা জানালেও সরকার তাদের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির রাজধানী আদ্দিস আবাবার এক প্রান্তে অবস্থিত কিলিন্তো কারাগারে শনিবার আগুন ছড়িয়ে পড়ার পর গুলি ছোড়ার স্পষ্ট শব্দ শোনা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিলিন্তো কারাগার থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

জেল ভেঙে পালানোর জন্য কারাগারে আগুন লাগানো হয় বলে অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

২০১৫ সাল থেকে দেশটির সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী অধ্যুষিত ওরোমিয়া অঞ্চলে বিক্ষোভ চলে আসছে। ওরোমিয়া অঞ্চলে ওরোমো আদিবাসীদের বসবাস। সরকারবিরোধী গণমাধ্যমের খবর অনুযায়ী, কিলিন্তো কারাগারে অনেক ওরোমো আদিবাসীকে আটকে রাখা হয়েছে।

নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ওরোমিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪ হাজার মানুষ মারা গেছে। তবে এ সংখ্যাকে অতিরঞ্জন বলে দাবি করে আসছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..