× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আইসিইউতে বিএনপি নেতা হান্নান শাহ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আইসিইউতে রাখা হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ)।

মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হান্নান শাহের এপিএস মমতাজউদ্দিন জানান, ‘তিনি এমনিতেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যাবেন বলে বের হয়েছিলেন। হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং ঘামতে থাকেন।’

মমতাজ উদ্দিন বলেন, ‘এই অবস্থায় আর দেরি না করে তাকে সিএমএইচে নিয়ে আসি। হাসপাতালে প্রবেশের সঙ্গে সঙ্গে তার প্রেশার (রক্তচাপ) আরো বেড়ে যায়। পরে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। এখন সেখানেই আছেন তিনি।’


এ ক্যটাগরির আরো খবর..