× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ঝিনাইদহে মাসব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে মাসব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো: রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এস এসপি (সদর) এস এম শাহাব উদ্দিন আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা খানম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি বশির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, নুরন্নাহার বেগমসহ অন্যানোরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রদর্শনীতে ২৯ জন, এনজিও পর্যায়ে ৩ জন এবং নার্সারী পর্যায়ে ৩ জনকে পুরষ্কার প্রদাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..