ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্টে দেলোয়ার হোসেন ওরফে দিরাজ (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দেলোয়ার উপজেলার বলিদাপাড়া গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানাগেছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৯ পুরিয়া গাজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিরাজ কে গ্রেফতার করা হয়। সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্টের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন জানান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর আওতায় দেলোয়ার হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।