× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

কালীগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৪০ বোতল ফেন্সিডিলসহ বিপুল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে শহরের মহিলা কলেজ গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুল উপজেলার পুকুরিয়া গ্রামের সোবাহান খা ছেলে।  এ সময় লিটন মিয়া  নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, শহরের মহিলা কলেজ গেটের কাছে একটি দোকানে ফেন্সিডিল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানার এএসআই আব্দুল গাফ্ফার ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় বিপুলের দোকানের মধ্যে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।  ঘটনার সময় অপর মাদক ব্যবসায়ী পুকুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিটন মিয়া (৩৫) পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..