× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি খোঁজ-খবর নিতে পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক  ফরহাদ হোসেন।  সোমবার দুপুরে তিনি হাসপাতালে পরিদর্শনে যান। এ সময় তিনি শিশু ওয়ার্ডে ভর্তিরত রোগীর স্বজন ও চিকিৎসকদের সাথে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

চিকৎসকরা জানান, গত দুই সপ্তাহ ধরে শিশু ওয়ার্ডে ১২ শয্যার বিপরীতে শাতাধিক রোগী ভর্তি থাকছে। চিকিৎসা নিয়েছে প্রায় ২ হাজার শিশু রোগী। হাসপাতালে স্বল্প জনবল দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সাথে রয়েছে ওষুধের সংকট। সংসদ সদস্য রোগীর স্বজন ও চিকিৎসকদেনর কথা শোনেন। জনবল ও ওষুধের সংকট দ্রুত সমাধান করার আশ্বাস দেন।

উল্লেখ্য, আবহাওয়াজনিত কারণে গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে বাড়ছে শিশুর রোগীর সংখ্যা। বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে প্রতিদিন গড়ে দুই শতাধিক শিশু রোগী। এছাড়াও হাসপাতালে ১২ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ভর্তি থাকছে শাতাধিক শিশু রোগী। এময় সেখানে উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান, ডা.আনোয়ারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি একে আজাদ সাগর, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..