× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামে এক গৃহবধূকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সহিদ (৩০), চিলারং ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত কাসিম উদ্দীনের ছেলে আরিফ হোসেন (৩০) ও চিলারং ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুর গফফারের ছেলে রুবেল (৩১)।

নির্যাতনের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, ছয় মাস আগে রহিমানপুর ইউনিয়নের গেদীপাড়া গ্রামেওই গৃহবধূর বিয়ে  হয়। বিয়ের পর থেকে সহিদ নামে এক যুবক বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।

গত সোমবার ২৯ আগষ্ট রাত ৮টার দিকে ওই গৃহবধূ  প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে  সহিদসহ তার ৪ সহযোগী মুখে গামছা পেঁচিয়ে গৃহবধূকে অপহরণ করে। এরপর তাকে একটি ঘরে চারদিন আটক করে রেখে অপহরনকারিরা পালাক্রমে  ধর্ষন করে।

গত শুক্রবার বেলা ১২টার দিকে ধর্ষকরা তাকে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

এ ঘটনায় শনিবার রাতে গৃহবধূর দাদা বাদী হয়ে সহিদ ও অজ্ঞাত পরিচয় আরও ৪ জনকে আসামী করে গণ ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

আটক সহিদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল।


এ ক্যটাগরির আরো খবর..