× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

লেনদেন হচ্ছে সূচকের উত্থানে

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দুপুর পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ৮১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির ।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৫০ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩ হাজার ৯৯৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..