× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

প্রেমের টানে ১ বছর জেল খেটে দেশে ফিরল ভারতীয় তিন তরুনী

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: প্রেমের টানে  ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এসে  ১ বছর জেল খেটে দেশে ফিরল ভারতীয় তিন তরুনী। সোমবার বেলা ১১ টার সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ এবং ভারতীয় হাইকমিশনের ফাষ্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত ভারতীয় ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করেন।

আটক  তরুনীরা হলো – ভারতের হাবড়া এলাকার শালথিয়া পালপাড়া গ্রামের  শ্যাম শিকদারের মেয়ে শিবানী শিকদার (১৬)  ফুলতলা বিশ্বাসপাড়া গ্রামের অতুল অধিকারির মেয়ে মিতালী অধিকারি (১৬) ও একই এলাকার শালথীয়া গ্রামের অশিত বিশ্বাসের মেয়ে হেমা বিশ্বাস (১৫)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান, গত বছর তিন কিশোর এবং ৩ কিশোরী ভারত থেকে প্রেম ঘটিত সম্পর্কে পালিয়ে বাংলাদেশে এসে খুলনায় পুলিশের কাছে বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ে। এদের ভিতর ১ কিশোর পলাতক রয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। পরে দু- দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি  চালাচালির পরে গত মাসে ২ কিশোর বেনাপোল হয়ে নিজ দেশে ফেরত যায়। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করতে বিলম্ব হওয়ায় তিন কিশোরী আজ বেনাপোাল চেকপোষ্ট দিয়ে নিজ দেশে ফেরত গেল। তিনি জানান, আমরা বাংলাদেশের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের ফাষ্ট সেক্রটারি রমা কান্ত গুপ্ত উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..