× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আশরাফুল বাবা হলেন

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন ।

সেই সুখের রেশ কাটতে না কাটতেই আরো একটি নতুন সুখের রাজ্যে প্রবেশ করলেন আশরাফুল। বাবা হওয়ার অকৃত্রিম স্বাদ পেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

রোববার দিবাগত রাতে আনিকা তাসনিম অর্চি ও আশরাফুল দম্পতির কোলজুড়ে ফুটফুটে একটি কন্যাসন্তানের আগমন হয়। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছেন।

ইতিমধ্যে আশরাফুল তার মেয়ের নামও ঠিক করে ফেলেছেন। মেয়ের নাম রেখেছেন ‘আরিবা তাসনিম আশরাফুল’। রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রীর পাশেই রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরবের মেয়ে আনিকা তাসনিম অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।


এ ক্যটাগরির আরো খবর..