× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে  সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে গিয়ে  রিনা আক্তার নামের স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

গতকাল ৪ সেপ্টেম্বর (রোববার) বোদা উপজেলার বোদা-বড়শশী সড়কের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার উপজেলার বড়শশী ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

রিনার পরিবারের সদস্যরা জানায়, স্বামী মনোয়ার হোসেন মানিকের মোটরসাইকেলে করে স্কুল থেকে বেতনের টাকা তুলতে উপজেলা সদরে যাচ্ছিলেন রিনা আক্তার। পথে মোটরসাইকেলের চাকায় শাড়ির আঁচল জড়িয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম মাহবুব-উল আলম রিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার পথেই রিনা আক্তারের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..