× Banner
সর্বশেষ
বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন – প্রধানমন্ত্রী বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ চিকিৎসাসেবা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস

মার্চের মধ্যে একই নম্বরে সব অপারেটরের সুবিধা

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ যে কোনো একটি মোবাইল নম্বর ব্যবহার করে সব মোবাইল অপারেটরের সুবিধা চালু করতে উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই সুবিধাটিকে ইংরেজীতে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) বলা হয়। ২০১৬ সালের মার্চ মাসের মধ্যেই এই সেবা চালু করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুযায়ী, অপারেটর বদল করতে সর্বোচ্চ ৩০ টাকা (ট্রান্সফার ফি) খরচ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে, অর্থ মন্ত্রণালয় ট্রান্সফার ফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একবার অপারেটর পরিবর্তন করলে অন্তত ৪০ দিন ওই অপারেরটরের সেবা গ্রহণ করতে হবে। বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সচিব ফইজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এমএনপি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহক তার ব্যবহৃত মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অন্য যে কোনো পছন্দনীয় অপারেটরের সংযোগ ব্যবহার করতে পারবেন। ফলে, কোনো গ্রাহক তার ব্যবহার করা মোবাইল অপারেটরের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেলে একই নম্বর থেকে অন্য অপারেটরের সেবা নিতে পারবেন। প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, মোবাইল সেবা বৃদ্ধিতে অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানো এবং গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..