× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মেসি ছিটকেই গেলেন

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি।

কুঁচকির চোটের কারণে শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল মেসির। তবে ব্যথা নিয়েই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরা মেসি। তার একমাত্র গোলেই উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি নিজেই প্রচণ্ড ব্যথার কথা জানিয়েছিলেন। শুক্রবার রাতে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা জানিয়েছেন, কোনো রকম ঝুঁকি এড়াতে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ ব্যাপারে বাউজা বলেছেন, ‘সে (মেসি) খেলতে পারবে না। ওকে নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই ওর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।’

আগামী বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর- তিন দলেরই পয়েন্ট ১৩। ব্রাজিল ও প্যারাগুয়ের ১২।

এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।


এ ক্যটাগরির আরো খবর..