× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ফিরেই মেসির গোল

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি দলকে বেশ কয়েকবার বড় টুর্নামেন্টের ফাইনালে তুললেও শিরোপার স্বাদ দিতে পারেননি।

সর্বশেষ কোপা আমেরিকার বিশেষ আসরে দলকে ফাইনালে তুলেও চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আলবিসিলেস্তারা। টাইব্রেকারে পেনাল্টি মিস করেন মেসি।

তাতে তার দল হেরে যায় ৪-২ ব্যবধানে। এমন হারের পর জাতীয় দল থেকে অবসর ঘোষণা দিয়ে বসেন মেসি। কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের অনুরোধ ও ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের আগ্রহের মূল্যায়ন করে আবারো জাতীয় দলে ফিরেছেন চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

অবসর ভেঙে ফিরে বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেন মেসি। মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন তিনি। আর তার গোলে ভর করে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।

জয়সূচক একমাত্র গোলটি মেসি করেছেন ম্যাচের ৪৩ মিনিটে। অবশ্য ৪৫ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার পাওলো দিয়াবালা। বাকি সময় দশজন নিয়ে খেললেও উরুগুয়ে মেসির করা একটি গোল আর শোধ দিতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসিলেস্তারা।

এ জয়ের ফলে ৭ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের চারটিতে জয়, ২টিতে ড্র ও ১টিতে হেরেছে আর্জেন্টিনা।

৬ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়ারা।


এ ক্যটাগরির আরো খবর..