× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

বিধ্বস্ত হয়েছে ফেসবুকের স্যাটেলাইট

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চালানোর সময় স্থানীয় সময় ফেসবুকের স্যাটেলাইট বিস্ফোরিত হয়েছে।

শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল।

স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেপে ওঠে। স্যাটেলাইট ধ্বংস হওয়ায় প্রায় ২০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়লো প্রতিষ্ঠানটি।

স্পেস এক্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।

ফরাসি প্রতিষ্ঠান ইউটেলস্যাট অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করছিল। আর এই ইউটেলস্যাটের সঙ্গে ফেসবুকের মালিকানার অংশীদারিত্ব রয়েছে। স্যাটেলাইটটির মালিক ছিল ইসরায়েলের স্পেসকম নামের একটি প্রতিষ্ঠান। এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা ছিল।

এদিকে স্যাটেলাই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, ‘স্পেস এক্সের উৎক্ষেপণ ব্যর্থতার কারণে আমাদের স্যাটেলাইট বিধ্বস্তের খবর পেয়ে আমি তীব্র অসন্তুষ্ট হয়েছি।’ তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..