ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেসি কলেজের এজিএস অলিপ্ত কুমার কুন্ডুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, আওয়ামী লীগ নেতা ইমাজুল হক, কৃষক লীগ নেতা হাফিজুর রহমান তোতা, তাছির উদ্দিন মল্লিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ মুনির হোসেন মুকুল, বিশিষ্ট সমাজ সেবক সফু মৃধা, হাটগোপালপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন, যুবলীগ নেতা এ বি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু সুলতান, প্রভাষক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, নুর মোহাম্মদ রয়েল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শনিবার ভারতের চেন্নাইয়ের ক্যান্সার হাসপাতালে মৃত্যু বরণ করেন অলিপ্ত কুন্ডু। মঙ্গলবার রাতে ভারত থেকে মৃতদেহ দেশে আনা হয়। পরে হাটগোপালপুর লৌহজংগা শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।