× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

লক্ষ্মীপুরে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত ৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেস বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক রুস্তম আলী (২৮) ও নাজমা আক্তার নামের সিএনজি যাত্রী ও স্থানীয় বেঙ্গল সু ইন্ডাষ্ট্রিজ এর শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো ৫ সিএনজি যাত্রী গুরুত্বর আহত হন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কের মাইলের মাথা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে   ও অপর নিহত রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে। আহতরা হলেন, ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তান ও পারভীন আক্তার।

প্রত্যক্ষ দর্শী আবুল কাশেম ও আহত পারভীন আক্তার জানান, রায়পুর থেকে ছেড়ে আসা দ্রুত বেগের ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ( ঢাকা মেট্রো-ব, ১৪-৩৪৯৭) ও দালাল বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা (লক্ষ্মীপুর-থ, ১১-৫৪৮৬) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালক রুস্তম ও নাজমা আক্তারের মাথার মগজ বের  হয়ে তারা নিহত হন। আহত আরো ৫ জন। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..