× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধুপুরে কোটি টাকার চোরাই ভারতীয় শাড়ি আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

অলক দাস ॥ টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি আটক করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় পুলিশ ট্রাকের চালক ইনামুল হক (নূরু মিয়া) (৩৮) ও হেলপার সোহাগ মিয়া (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করেছে।

২৯ আগস্ট সোমবার দুপুর ২টার দিকে মধুপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমান ভারতীয় শাড়িসহ ট্রাকটি আটক করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম ও ওসি তদন্ত মো. শহিদুল আলম এ অভিযানের নেতৃতৃ দেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বন এলাকা টেলকি নামক স্থানে ব্যারিকেট দিয়ে ট্রাক ভর্তি (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫৯৪) ভারতীয় চোরাই শাড়িসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত চালক ইনামুল হক (নূরু মিয়া) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে ও হেলপার সোহাগ মিয়া (২৭) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসালপাক গ্রামের মোফাজ্জল হোসেনের  ছেলে।

এই শাড়ির চালান ময়মনসিংহ হয়ে ঢাকায় যাচ্ছিল বলে জানান ওসি সফিকুল ইসলাম। তিনি আরো জানান, ট্রাকে মোট ৪৫৮৫ টি শাড়ি, ৪০৮০টি থ্রি-পিচ ও ৭০টি লেহেঙ্গা ছিল। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা হবে।


এ ক্যটাগরির আরো খবর..