× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

গোয়েন্দাগিরি করছে ফেসবুক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন কি করেন না তাতে কিছু আসে যায় না; আপনার ওপর গোয়েন্দাগিরি করছে ফেসবুক। সম্প্রতি বেলজিয়াম প্রাইভেসি কমিশন (বিপিসি) এই অভিযোগের আঙ্গুল তুলেছে ফেসবুকের দিকে।

ব্যবহারকারীদের ওপর ফেসবুকের এমন গোয়েন্দাগিরির বিষয়টিকে নাসার সঙ্গে তুলনা করেছেন বিপিসির প্রতিনিধি ফ্রেডিরিক ডুবুসেরে। তার মতে, নাসা হুইসেলব্লোয়ারের মাধ্যমে সারা বিশ্বের মানুষ ওপর গোয়েন্দাগিরি করে। এই খবর যখন প্রকাশ পেয়েছিল সবাই হতাশ হয়েছিল। ফেসবুকও ভিন্ন উপায়ে একই কাজ করছে। বিপিসির অভিযোগ, সারা ইউরোপ ও বেলজিয়ামের প্রাইভেসি আইনের বিরুদ্ধে কাজ করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

প্রমাণ হিসেবে বিপিসি জানায়, অব্যবহারকারী হয়েও যারা বিজ্ঞাপনের কারণে ফেসবুকে যুক্ত হয়েছিল, পরবর্তী সময়ে তাদের ওপর গোয়েন্দাগিরি করেছে ফেসবুক। এ জন্য ফেসবুককে প্রতিদিন আড়াই লাখ ডলার জরিমানা করা উচিৎ বলে হুমকি দিয়েছে বিপিসি। এদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিনিধি পল লেফেবরে। তার মতে, বিপিসি যে প্রতিবেদন বা অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ফেসবুক এ ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নয়।


এ ক্যটাগরির আরো খবর..