× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিলের বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ অভিযোগে শিক্ষকের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেওয় হয়।

অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিল হাজীপাড়া এলাকার মৃত হাবিবোর রহমানের ছেলে এবং তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল হাজীপাড়াস্থ নিজ বাসায় আন্নী আক্তার নিপু(১৮) নামে একটি মেয়েকে নিয়ে আসেন এবং সেখানে দীর্ঘক্ষণ সময় ক্ষেপন করেন। পরে ৯টার দিকে মেয়ের মা আজিমা খাতুন তাঁর মেয়েকে খুজতে শিক্ষকের বাড়ীতে আসে এবং মেয়েকে দেখতে পায়। পরে মেয়ের মা চিকৎকার করলে শিক্ষক খলিল বাড়ীর পিছন গেট দিয়ে পালিয়ে যায়। এসময় আসপাশের মানুষ এসে ভিড় জমায় । পরে এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ী ঘেরাও করে ।

খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ করে এলাকাবাসী।

মেয়ের মা আজিমা খাতুন বলেন, আমার মেয়ে শিক্ষকের বাসায় ছিল, আমি নিজেই দেখেছি। কিন্তু শিক্ষক বলছে তাঁর বাসায় কোন মেয়ে নেয়।

এলাকাবাসী আলমগীর বলেন, শিক্ষক ইব্রাহিম খলিল বাড়ির বাইরে খালি পায়ে ঘোরাফেরা করছিল এবং তাঁর বাড়িতে প্রায় সময় খারাপ মেয়েদেরকে আসাযাওয়া করতে দেখা যায়।

সাইফুল নামে অপর এক এলাকাবাসী বলেন, এই শিক্ষক দীর্ঘদিন থেকে তাঁর বাড়িতে অসামাজিক কার্যকলাপ করে আসছে। এতে করে এলাকার যেমন বদনাম হচ্ছে। ঠিক তেমনি শিক্ষক সমাজের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে।
শিক্ষক ইব্রাহিম খলিল বিষয়টি অস্বীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..