× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

‘৬টি ঠিকানা সঠিক পাকিস্তানে দাউদ ইব্রাহিমের’

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ডন দাউদ ইব্রাহিমের অবস্থান সম্পর্কে জাতিসংঘের কাছে পাকিস্তানের যে ৯টি ঠিকানা দিল্লি দিয়েছিল তার মধ্যে ৬টি ঠিকানাই সঠিক বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার জাতিসংঘের স্যাংশন কমিটির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১৯৯৩ সালের ভারতের মুম্বাই বিস্ফোরণের মূল সন্দেহভাজন দাউদ ইব্রাহিমকে ২০০৩ সালের ৩ নভেম্বর ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। নিষিদ্ধ ব্যক্তিদের এই তালিকা ২০০৬, ২০০৭ ও ২০১০ সালে স‌ংশোধন করেছে নিষেধাজ্ঞা কমিটি। গত সপ্তাহে নতুন করে এই তালিকা সংশোধন করা হয়। তবে তালিকায় দাউদ ইব্রাহিমের নাম রয়েই গেছে।

ভারত বরাবরই দাবি করে আসছে পাকিস্তানে লুকিয়ে আছে দাউদ। তবে পাকিস্তান সরকার এ দাবি অস্বীকার করে আসছে। এবার জাতিসংঘে ভারত যে নথি জমা দিয়েছে তাতে বলা হয়েছে, পাকিস্তানে ঘন ঘন ঠিকানা বদল করছেন দাউদ ইব্রাহিম। পাকিস্তানে তার প্রচুর সম্পত্তি রয়েছে এবং ওই দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাকে নিরাপত্তা দিচ্ছে।

নথিতে দাউদের অবস্থান নিয়ে যে ৯টি ঠিকানা দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি সঠিক নয় বলে জানিয়েছে জাতিসংঘ। এগুলোর  একটি হল ইসলামাবাদের মারগাল্লা রোডে এফ-৬/২ স্ট্রিটে ৭ নম্বর বাড়ি। জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে, ওই বাড়িটি আসলে জাতিসংঘে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মালিহা লোধির। করাচির ক্লিফটন ও ডিফেন্স হাউসিং এরিয়ার দু’টি বাড়িও দাউদের নয় বলেই জানিয়েছে তারা।


এ ক্যটাগরির আরো খবর..