× Banner
সর্বশেষ
মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ২ ভুয়া ডিবি পুলিশ আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৩ আগস্ট’২০১৬ঃ ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ২ ভুয়া ডিবি পুলিকে আটক করেছে পুলিশ।

মাগুরার ইটখোলা বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই করে মাইক্রোবাসযোগে তারা পালিয়ে যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-মাদারীপুর পৌর এলাকার আউশদিয়া গ্রামের হাফিজ গাজীর ছেলে ফরহাদ গাজী (৩২) ও  ভোলা সদর উপজেলার কুঞ্জুপট্টি গ্রামের আব্দুল গনির ছেলে উজিউল্লাহ (২৮)।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, মঙ্গলবার দুপুরে মাগুরার ইসলামী ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ ফিরছিল ব্যবসায়ী খলিলুর রহমান।

সেসময় ইটখোলা বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস তাদের পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোর মধ্যে তুলে নেয়।

পরে মাইক্রোর মধ্যে ব্যবসায়ী ও তার সঙ্গীকে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ৬ জনের মধ্যে ৪ জন হাটগোপালপুর এলাকায় নেমে যায়। সেখান থেকে ওই ব্যবসায়ী ও তার সঙ্গীকে ঝিনাইদহ শহরের হামদহ লাউদিয়া এলাকায় চোঁখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসায়। পরে বিকাল ৫ টার দিকে আরাপপুর থেকে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ফরহাদ গাজী ও উজিউল্লাহ নামের দুইজনকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..