× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

রাজবাড়ীতে ৫০০ ঘরবাড়ি পদ্মায় বিলীন

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে গত এক সপ্তাহে প্রায় ৫০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। আর সেই সঙ্গে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন।

ভাঙনের ফলে এরই মধ্যে সদর উপজেলার বরাট ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ ঘরবাড়ি, জায়গা-জমি, সহায়-সম্বল হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

চলতি বর্ষা মৌসুমে পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে এসব এলাকায় নদীভাঙন দেখা দেয়। তবে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন আরো তীব্র আকার ধারণ করে।

গত এক সপ্তাহে বরাট ইউনিয়নের উড়াকান্দা, লালগোলা, দেওয়ানবাড়ী, মিয়াপাড়া, নয়ন সুখ এলাকার পাঁচ শতাধিক পরিবারের ঘড়বাড়ি কয়েক হাজার বিঘা ফসলি জমি, গাছপালাসহ বহু মূল্যবান স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পদ্মার গ্রাস থেকে রক্ষা পায়নি ৩০ বিঘা জমির ওপর নির্মিত প্রায় ২০০ বছরের পুরোনো এ এলাকার ঐতিহ্যবাহী মিয়াবাড়িটিও। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক স্থাপনা।

নদীভাঙনের হাত থেকে শেষ সম্বলটুকু রক্ষা করতে পাকা ও কাঁচা ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। তবে এখন পর্যন্ত নদী শাসনের জন্য কোনো জরুরি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।


এ ক্যটাগরির আরো খবর..