× Banner
সর্বশেষ
শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের

ডেস্ক

হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ
প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ

বাংলাদেশ ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের প্রথমভাগ বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও, মধ্যাহ্ন বিরতির পর আবারও খেলায় ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। তবে একপ্রান্তে ধারালো বোলিংয়ে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সিএ একাদশ

দিনের শুরুতে ২ উইকেটে ৫৩ রান নিয়ে ব্যাট করতে নামেন সিএ একাদশের দুই ব্যাটার কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। তবে ফিলিপেকে বেশিক্ষণ থিতু হতে দেননি হাসান মাহমুদ। হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৪ রানে সাজঘরে ফেরেন ফিলিপে।

এরপর আক্রমণ চালান ইবাদত হোসেন। দ্রুত রান তুলতে থাকা জ্যাক ক্লেটনকে (৫৮ বলে ৪৮ রান) ক্যাচআউটে পরিণত করে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ইবাদতের পর আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেওয়া কুর্টিস প্যাটারসনকে (৯১ বলে ৫৩ রান) বোল্ড করে নিজের তৃতীয় উইকেট ঝুলিতে পুরেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ২২১ রান সংগ্রহ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের রানের চেয়ে তারা এখনো ৪২ রানে পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। ১৩ ওভারে মাত্র ২৭ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। এছাড়া পেসার তাসকিন আহমেদ ১২ ওভারে ৩৯ রান এবং ইবাদত হোসেন ৬ ওভারে ৩৪ রান দিয়ে ১টি করে উইকেট পান। অন্যদিকে, উইকেট না পেলেও পেসার খালেদ আহমেদ এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে সমান ৪৮ রান করে খরচ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..