× Banner
সর্বশেষ
স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল - পার্থ
যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল - পার্থ

যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, “উনারাদের তো জুলাই বিক্রি করতে হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নেই। বাংলাদেশে তাদের মানুষ চেনে না।”

জুলাই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি সংসদে ক্রিকেট খেলার একটি উদাহরণ দিয়েছিলাম। ছয় বলে হয়তো তারা ১২ রান করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। তাই জুলাইকে তারা বিক্রি করবে, আর এভাবে আন্দোলনের গুরুত্বও ছোট করার চেষ্টা করবে।”

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, “জামায়াতে ইসলামী বা অন্যদের নিয়ে আলোচনা করতে গিয়ে যেন আমরা আসল ভিলেনকে ভুলে না যাই।

যারা ১৭ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের কারণেই জুলাইয়ের আন্দোলনের জন্ম হয়েছে।”

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..