× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি

ACP
হালনাগাদ: শনিবার, ১ আগস্ট, ২০২৬
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি

বরিশালের মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। আজ শনিবার মেহেন্দীগঞ্জ থানা চত্বরে ১৬ লাখ ৪৫ হাজার টাকায় গরুগুলো বিক্রি করা হয়।

বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম সম্পন্ন হয়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত থানা-পুলিশের বিশেষ অভিযানে দড়িচর খাজুরিয়ার বামনেরচরসহ বিভিন্ন এলাকা থেকে ২৮টি বেওয়ারিশ গরু উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে কেউ গরুর মালিকানা দাবি না করায় থানার তত্ত্বাবধানে গরুগুলো পালন করা হয়েছিল। এ নিয়ে থানা-পুলিশের বাড়তি দায়িত্বও ছিল। পরে আদালতের শরণাপন্ন হলে ২৬ জুলাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গরুগুলো নিলামে বিক্রির আদেশ দেন।

আদালতের আদেশ মোতাবেক আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিলামে ২৮টি গরু বিক্রি করা হয়। এ সময় গরুগুলো ক্রয়ের জন্য নোয়াখালী, বরিশাল, চরমোনাইসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ক্রেতারা থানা চত্বরে এসেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..