× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

যা করবেন লো ব্লাডপ্রেশার হলে

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬


স্বাস্থ্য ডেস্ক: নিম্ন রক্তচাপ বা রক্তচাপ কম হওয়া বা লো ব্লাডপ্রেশারও একটি বড় সমস্যা। বমি, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, বিষণ্ণতা, চোখে ঝাপসা দেখা, পানিশূন্যতা, মনোযোগের অভাব ইত্যাদি লো ব্লাডপ্রেশারের লক্ষণ।

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে লো ব্লাডপ্রেশার কমানোর ঘরোয়া উপায়ের কথা।

পানি

লো ব্লাডপ্রেশার ঠিক করার প্রথম ঘরোয়া পদ্ধতি হলো পানি পান করা। কখনো কখনো লো প্রেশারের কারণে পানিশূন্যতা তৈরি হয়, তাই পানি পান করুন। এ ছাড়া পানি আছে এমন ফলও খেতে পারেন।

শরীরকে ঠান্ডা করুন

কখনো কখনো লো ব্লাডপ্রেশারের কারণে শরীরে গরম লাগতে পারে। এ সময় দ্রুত শরীরকে ঠান্ডা করার চেষ্টা করুন। ভালো হয় ঠান্ডা কোনো জায়গায় গিয়ে শরীরকে শিথিল করতে পারলে। বরফ ঘাড়ে দিতে পারেন স্বস্তি পাওয়ার জন্য।

খাবার

আর্দ্র ফল ও সবজি রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে। ভিটামিন ও মিনারেলের অভাব হলে অনেক সময় লো প্রেশার হয়। ফল ও সবজি খাওয়া শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করবে।

ভিটামিন বি

ভিটামিন বি৯ ও বি ১২ লো ব্লাডপ্রেশার ঠিক করার জন্য জরুরি। পাতাকপি, ব্রকলি, ফুলকপি ইত্যাদির মধ্যে রয়েছে ফলিক এসিড। এগুলো খেতে পারেন। ভিটামিন বি১২ লো ব্লাডপ্রেশার কমাতে সহায়ক।

ব্যায়াম

ব্যায়াম হৃৎপিণ্ডের জন্য ভালো। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্তচাপ ঠিকঠাক রাখতে নিয়মিত ব্যায়াম করুন।

লবণ

যাঁদের রক্তচাপ বেশি, তাঁদের লবণ খাওয়া কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই রক্তচাপ কম হলে লবণ আছে এমন খাবার বেশি করে খান।

চিকিৎসক

এগুলোর কিছুই যদি কাজ না করে, তবে দ্রুত চিকিৎসকের কাছে যান ও পরামর্শ নিন।


এ ক্যটাগরির আরো খবর..