× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

ঝিনাইদহ প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন,মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিসুজ্জামানের তত্ত্বাবধানে তারা ঢাকার মিরপুৃর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চল বালিকা কাবাডি দল জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য শৈলকুপার জিনিয়া খাতুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

তিন শিক্ষার্থীর এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।

তারা আশা প্রকাশ করেন,এ ধরনের অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ বলেন,প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন শুধু কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য নয়,পুরো শৈলকুপা ও ঝিনাইদহ জেলার জন্যই গর্বের বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..