× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

​কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের উদ্যোগে নিরাপদ ফসল উৎপাদন, উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ক তিনটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই-২৬) আরডিএ’র হলরুমে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরডিএ গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন কোর্সগুলোর উদ্বোধন করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ গোপালগঞ্জের পরিচালক মো. মাহমুদুন্নবী, যুগ্ম-পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক এবং উপ-পরিচালক মোর্শেদ হাসান মোস্তফা। এছাড়া সংস্থায় কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার বিভিন্ন মসজিদের ৪০ জন ইমাম ও মোয়াজ্জিন এবং ৪০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
আরডিএ’র মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাজ সংস্কার ও নীতি-নৈতিকতার পাশাপাশি ইমামগণ মানুষের আয়-রোজগার ও আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের আর্থিক উন্নতি সাধন করবেন, অন্যদিকে সমাজের মানুষের মাঝে কাজের ইতিবাচক ও ভালো দিকগুলো ছড়িয়ে দেবেন।
তিনি আরও উল্লেখ করেন যে, দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আরডিএ গোপালগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এখানে বিভিন্ন ধরণের গবেষণামূলক ও প্রায়োগিক কাজ চলমান রয়েছে।
নিরাপদ খাদ্য উৎপাদনের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, আরডিএ-তে নিরাপদ দই উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি ‘ট্রাইকোডার্মা ল্যাব’ স্থাপন করা হচ্ছে, যা এই অঞ্চলের নিরাপদ খাদ্য উৎপাদনে যুগান্তকারী ভূমিকা রাখবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেককে হাতে-কলমে ব্যবহারিক কাজ শিখতে হবে, যাতে প্রশিক্ষণ শেষে সরাসরি উৎপাদন বৃদ্ধি এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।#


এ ক্যটাগরির আরো খবর..