× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

ডেস্ক

পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ
কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাওয়ালাকোটে আইনসভা নির্বাচন বর্জন আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বিভিন্ন সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় সমবেত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কয়েকটি সূত্রের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নির্বাচন বর্জন আন্দোলনে সক্রিয় একটি সংগঠনের সদস্যও রয়েছেন। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে গুলির শব্দ, আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দৃশ্য দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা ও সময় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মী অভিযোগ করেছেন, নির্বাচন বর্জনের প্রচারণায় যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। তাদের দাবি, রাওয়ালাকোটসহ বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া স্থানীয়দের অভিযোগ, সংঘাতপূর্ণ এলাকাগুলোর কিছু অংশে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটেছে। কোথাও কোথাও বিদ্যুৎ ও পানি সরবরাহও ব্যাহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

পাক-অধিকৃত কাশ্মিরের নির্বাচন সূচি

পাক-অধিকৃত কাশ্মিরের আইনসভায় মোট ৫৩টি আসন রয়েছে। এর মধ্যে ৪৫টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি ৮টি আসন নারী, বিশেষজ্ঞ ও ধর্মীয় প্রতিনিধিদের জন্য সংরক্ষিত।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম ধাপে মিরপুর বিভাগের ১৩টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ২ আগস্ট মোজাফফরাবাদ বিভাগের ৯টি আসন এবং শরণার্থীদের জন্য নির্ধারিত ১২টি আসনে ভোট হবে। শেষ ধাপে ১০ আগস্ট পুঞ্চ বিভাগের ১১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..