× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ

পিআইডি

২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
হজের প্রাথমিক নিবন্ধন
হজের প্রাথমিক নিবন্ধন

২০২৭ সালের হজ পালনে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে আবেদন করা যাবে। তবে এর আগে প্রত্যেক আবেদনকারীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধন শেষে চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কোথায় নিবন্ধন করা যাবে

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার তৈরি করে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এছাড়া নিম্নোক্ত স্থান থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে—

  • ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)
  • ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়
  • জেলা ও উপজেলা মডেল মসজিদ
  • ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়
  • ঢাকা হজ অফিস

সরকারি ব্যবস্থাপনায় আবেদনকারীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

যেসব শর্ত মানতে হবে

হজযাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।
  • হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা অযোগ্য বিবেচিত হবেন।
  • স্নায়ুবিক বা মানসিক জটিলতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না।
  • কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীরা হজের অনুমতি পাবেন না।
  • সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না।
  • গর্ভাবস্থার শেষ দুই মাস কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা ফিটনেস সনদ পাবেন না।

নিবন্ধনের সময় যা নির্বাচন করতে হবে

প্রাথমিক নিবন্ধনের সময় আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এছাড়া, আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..