× Banner
সর্বশেষ
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার(২৪ শে জুলাই) বিকাল সাড়ে ৪টায় বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়িতে জব্দ রাখা ঝিনুক গুলি অবমুক্ত করে বনবিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সজলদ্বীপ, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

জিয়াউর রহমান বলেন বন আদালতের আদেশক্রমে বনবিভাগের জব্দকৃত ঝিনুকগুলি সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। ঝিনুক নদীর বাস্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ।  এগুলো পানির গুণগত মান রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  তাই অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচাররোধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগোয়লিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা সজল দ্বীপ বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে।  এই সঙ্গে স্থানীয় জনগণকে বনজ সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহব্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে,গত মঙ্গলবার(২১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রাক ভর্তি ৭৭ বস্তা ঝিনুক ও ট্রাক চালককে আটক করেন।


এ ক্যটাগরির আরো খবর..