× Banner
সর্বশেষ
আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

রহমতগঞ্জের মুখোমুখি হচ্ছে আরামবাগ আজ বিকেলে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ বিপিএলের ময়মনসিংহ পর্বে মঙ্গলবার রহমতগঞ্জের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। এবারের মৌসুমের শুরু থেকেই চমক দেখিয়ে এসেছে আরামবাগ ক্রীড়া সংঘ। স্বাধীনতা কাপে ব্যর্থ হলেও, ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছে তারা।

তাই বিপিএলে সাইফুল বারীর দলের কাছে সমর্থকদের প্রত্যাশাও ছিল বেশি। তবে, লিগে এখনও ফেডারেশন কাপের মত দুর্দান্ত পারফরমেন্স করতে পারেনি আরামবাগের ফুটবলাররা। ৪ ম্যাচে ১ জয়, ২ ড্রয়ে টেবিলের ৭ নম্বরে আছে তারা। তাই রহমতগঞ্জের বিপক্ষে জয় পেতে চায় সাইফুল বারীর দল।

ম্যাচের আগে অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করেছে আরামবাগের ফুটবলাররা। দলে কোন ইনজুরি সমস্যাও নেই। তাই ভাল করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কোচ। তবে, ছেড়ে কথা বলতে নারাজ প্রতিপক্ষ রহমতগঞ্জ। শেখ জামাল ও মোহামেডানের মত দলের সঙ্গে ড্র করার পাশাপাশি, শেখ রাসেল ও উত্তর বারিধারাকে হারিয়েছে তারা। তাই ভাল করতে মরিয়া রহমতগঞ্জ।


এ ক্যটাগরির আরো খবর..