× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

বেনাপোল যশোর প্রতিনিধি

যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪
যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪

যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশী মদ ও ১২৬২ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন,শার্শাথানার বাউন্ডারী গ্রামের হোসেন মুন্সীর ছেলে আবু বকর (৩৬) গোপীনাথপুর বটতলা গ্রামের সানাউল্লাহার ছেলে মিনাজ (২৩) গোপীনাথপুরের কামালের ছেলে বশির (১৮) সাতক্ষীরা জেলার আলাইপুর উওরপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)।
রোববার ( ১৯ জুলাই ২০২৬)  গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহলদল যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকা হতে  একজন আসামীসহ ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১টি মোবাইল এবং নগদ ১৮,৩৩০/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগের মধ্যে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত রৌপ্য পাওয়া যায়।
এছাড়াও বিজিবি ও র্যা বের সমন্বয়ে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপীনাথপুর গ্রাম ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে ২টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করে ৩জন আসামীসহ ভারতীয় ৭৭৪ বোতল ESKUF সিরাপ এবং ২৬৯ বোতল WINCREX সিরাপ আটক করা হয়।
অপরদিকে মাসিলা ও পাঁচপীরতলা বিওপি হতে আরোও ২টি অভিযান পরিচালনা করে ২৫ বিদেশী মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত রৌপ্য, বিদেশী মদ ও নেশাজাতীয় সিরাপের সর্বমোট সিজার মূল্য ৪৩,২৫,৭৮০/- (তিতাল্লিশ লক্ষ পঁচিশ হাজার সাতশত আশি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে রৌপ্য ও মাদকসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের সম্পন্ন করে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটককৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় ও রৌপ্য যশোর ট্রেজারীতে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..