× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় পাঁচ পুলিশসহ আহত ১৫

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
গুজবকে কেন্দ্র করে থানায় হামলা

বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশ হেফাজতে চুরি ও মাদক মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানা ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশসহ চারজনকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরও কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকাল এলাকার বাসিন্দা একাধিক মামলার আসামী রিয়াজ ফকিরকে চুরির মামলায় গতকাল (বুধবার, ৮ জুলাই) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব স্বজনদের মাঝে ছড়িয়ে পরে। তখন বাকাল ইউনিয়নে ফুলশ্রী গ্রাম থেকে রিয়াজের স্বজন ও শতাধিক এলাকাবাসী থানার ভেতরে মিছিল নিয়ে প্রবেশের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পুলিশের এএসআই আবদুল আলিমকে মারধর করা হয়।  এতে পুলিশসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এসময় থানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রিয়াজ অসুস্থ হলে তাকে হাসপাতালের ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় মৃত্যুর গুজব ছড়িয়ে পরে।

এদিকে গ্রেপ্তারকৃত রিয়াজের স্বজনদের দাবী, পুলিশ রিয়াজকে ধরে নিয়ে অতিরিক্ত মারধর করে। মৃত্যুর খবরে থানায় গেলে পুলিশ স্বজনদের ওপর নির্বিচারে হামলা করে বলে অভিযোগ স্বজনদের।

চিকিৎসকরা জানান, রিয়াজের মাথায় আঘাত রয়েছে, অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, ‘চুরির মামলায় রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছিল। হাজতে থাকাকালে তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে আগৈলঝাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, পরিকল্পিত ভাবে বিভিন্ন প্ল্যান করে দুই/তিনশ লোক থানায় এসে অতর্কিতভাবে হামলা করে, চেয়ার টেবিল ভাংচুর করে, ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। এখানের পুলিশ সদস্যদের আহত করেছে। দুইজন পুলিশ সদস্য এখনো চিকিৎসাধীন। ঘটনার পর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, দুইজন পুলিশ সদস্যকে চিকিৎসা দিয়েছি। একজনের অবস্থা কিছুটা গুরুতর এবং মাথায় আঘাত থাকাতে তাকে ভর্তি দেওয়া হয়েছে। এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সাথে এখন পর্যন্ত আমরা এক্সট্রা এডভাইস করেছি। আর ওপর পক্ষ থেকে দুইজন মহিলা একজন ভদ্র মহিলা অন্যজন বয়স্ক মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুজব ছড়ানো এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..