× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

সব আইনি জটিলতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নতুন সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংক্ষিপ্ত ও জমকালো এই শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও অন্যান্য হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালেই হাইকোর্টের একটি বেঞ্চ ঋণখেলাপির মামলায় সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে চূড়ান্ত রায় দেন। এরপর বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) তার নাম-ঠিকানা সংবলিত অফিশিয়াল গেজেট প্রকাশ করে।

তবে গেজেট প্রকাশের পরপরই এর তীব্র বিরোধিতা করে ইসিকে আইনি নোটিশ পাঠান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিনের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নোটিশে দাবি করা হয়েছিল, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ এবং বিচারকদের স্বাক্ষর হওয়ার আগেই তড়িঘড়ি করে গেজেট প্রকাশ ও সন্ধ্যার শপথের আয়োজন করা হয়েছে, যা আইনি প্রক্রিয়ার পরিপন্থি।

তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যায় রাষ্ট্রীয় নিয়ম মেনে সম্পন্ন হয় ফটিকছড়ির এই নতুন সংসদ সদস্যের শপথ গ্রহণ। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার এই শপথ পাঠ করান বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান নিশ্চিত করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আইনি জটিলতার কারণে বিগত প্রায় পাঁচ মাস তার ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত ছিল। আজ হাইকোর্টের রায়, ইসির গেজেট এবং সবশেষ এই শপথ গ্রহণের মধ্যদিয়ে ফটিকছড়ির এই আসনের দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি অচলাবস্থার অবসান ঘটল।


এ ক্যটাগরির আরো খবর..