× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দিনাজপুরে আব্দুস সামাদ (৬০) ব্যক্তিকে অপহরণ করে ১২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে এনসিপি’র ৫ জন সহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ ।

আটককৃতরা হলেন, সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জাতীয় ও যুবশক্তি এনসিপি নেতা আরিফ মুন (২৯) পিতা মো: খোরশেদ আলম সাং মিশন রোড সদর দিনাজপুর, (২) মোঃ হাসিম ইসরাত মিম (২২) পিতা গোলাম রহমান সাং বালুয়াডাঙ্গা, সদর দিনাজপুর (৩) মো: আজমির হোসেন (২২) পিতা মোঃ বাচ্চু সাং মিশন রোড সদর দিনাজপুর(৪) মো: সাজিদুল মিনহাজ (৩৯) পিতা মোসাদ্দেক হোসেন সাং ফরকাবাদ থানা বিরল দিনাজপুর,(৫) মো: হৃদয় (২৩) পিতা মো: রাজ্জাক সাং চাত্রাপাড়া সদর দিনাজপুর ।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়,দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত খোসালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা জায়গা-জমি কেনা বেচার এক ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ নামের এক ব্যক্তিকে বাঁশের হাট পাঁচ মাইল নামক এক স্থান থেকে গত ০৫/০৭/২০২৬ খ্রিস্টাব্দে রবিবার রাত্রে আনুমানিক সময় ১০টার দিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ১২লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে ৫ জনকে আটক করে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ।এই অপরনের ঘটনাকে কেন্দ্র করে অদ্যকার ০৬/০৭/২০২৬ ইং তারিখ রোজ সোমবার অপহরনকারীর বড় ছেলে মো মামুন হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ২৮/২০২৬

এদিকে থানায় অভিযুক্ত আসামিদের আটকের পর এনসিপি নেতৃবৃন্দরা আটককৃত ব্যক্তিরা নির্দোষ এবং তাদের ছেড়ে দেয়ার দাবি তুলে থানায় বিক্ষোভ করেন ।

পরবর্তীতে পুলিশ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দরা এসে থানার শৃঙ্খলা ফেরাতে এনসিপির বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেন ।

এ বিষয়ে জাতীয় যুবশক্তি এমসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায় মোঃ রেজাউল ইসলাম বলেন, বড় দলের রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ছোট্ট একটা ঘটনাকে অপহরণের নাটক সাজিয়ে মব কালচারের মাধ্যমে দিনাজপুর কোতোয়ালি থানায় আটক করে রাখা হয়েছে দলীয় ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যেটা দিনাজপুরবাসি খাবেনা।

আজ সকালে অভিযুক্ত আসামিদের থানা পুলিশ কোর্টে প্রেরণ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..